কপালের আকার বলে দেবে আপনার ভবিষ্যত!

 

লাইফস্টাইল ডেস্ক :আমাদের মুরুব্বিরা বলেন- কপালের লিখন যায় না খন্ডন কিন্তু কপালে কী সত্যিই কিছু লেখা থাকে? থাকলেও তা বুঝবেন কী করে? বিশেষজ্ঞরা বলছেন, কপালের আকারই ইঙ্গিত করে দেয় জীবনের লিখন।

32988-boro

চওড়া কপাল:-
আঙুল দিয়ে মাপুন, চার আঙ্গুলের থেকেও চওড়া কপাল, তবে বলতেই হচ্ছে আপনার ভাগ্যও কিন্তু বেশ চওড়া। বিশেষজ্ঞদের মতে এই চওড়া কপালধারী নারী অথবা পুরুষ বুদ্ধিধারী মানবের প্রতীক হন।

তাদের বুদ্ধিমত্বা বাকিদের কাছে ইর্ষণীয়। মেয়েরা অনেকেই বড় কপাল ঢেকে রাখেন তাদের

কেশের আবরণে, তাদের জন্য অবশ্যই বলতে হয়, আপনাদের এমন কিছু স্বজ্ঞাত প্রতিভা আছে, যা বাকিদের নেই বা সচরাচর থাকে না। তাই কপাল ঢেকে না রেখে আত্মবিশ্বাসকে প্রশয় দিন।

কেমন মানুষ হন এই চওড়া কপালওয়ালা মানুষরা?: প্রেম পেতে ভীষণ পছন্দ করেন এরা। সবসময়ই প্রিয়জন দ্বারা পরিবেষ্টিত থাকাই এদের স্বভাব। এনাদের পছন্দ করেন সবাই।

সোজা কপাল:-
স্ট্রেট। খানিকটা স্ট্রেট ড্রাইভের মতই, একেবারে সোজা। এমন কপাল যাদের আছে তারা তাদের কপালের মতই সোজা কথার মানুষ। তাদের চরিত্র, প্রকৃতি অদমনীয়। এনারা নিজের কথায় অবিচল। তবে এনারা অবশ্যই খোলামেলা মনের মানুষ।

সরু কপাল:-
সরু কপালের মানুষ একটু বেশি আবেগপ্রবণ হন। মনের কথা দিয়েও জীবন চলে, মাথা দিয়ে কাজ খুবই কম করেন এনারা। খুব বেশি ভিড়ে এই মানুষগুলো থাকতে একেবারেই পছন্দ করেন না।

চাঁদের মত কপাল:-
অর্ধচন্দ্রাকৃতি। অর্থাৎ একটু বাকানো। মনের কথায় চলেন ঠিকই তবে পরিস্থিতি সামাল দিতে এনারা বেশ পটু। আর অবশ্যই বলতে হয় এই মানুষগুলো ভীষণ স্মার্ট। সুখী থাকতে চাইলেও এনাদের ইর্ষা আর নেতিবাচক ভাবনা এদের বাকিদের থেকে কিছুটা পিছিয়ে রাখে।

পর্বতাকৃতি কপাল:-
পাহাড়শৃঙ্গের মত দেখতে কপাল। আপনার এমন কপাল থাকলে আপনি অবশ্যই ‘লাকি’। এই কপালের মানুষ খুব নম্র বিনয়ী হন। এই ধরনের মানুষগুলোর সবথেকে ইতিবাচক দিক, এনারা আত্মত্যাগী।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির