ওমিক্রন ঠেকাতে ছুটি বাতিলের আহ্বান ডব্লিউএইচও’র

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনকে ঠেকাতে বড়দিনের ছুটির পরিকল্পনা বাতিল করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বব্যাপী ওমিক্রন ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য রক্ষার জন্য এমন পদক্ষেপ নেওয়ার কথা বলছে দেশটি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এই আহ্বান জানান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ডব্লিউএইচও’র মহাপরিচালক বলেন, ‘একটি জীবনকে বাতিলের খাতায় ফেলে দেওয়ার চেয়ে একটি অনুষ্ঠান বাতিল করা ভালো। আর জীবন বাঁচাতে হলে এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরও ভলেন, ‘প্রমাণ পাওয়া গেছে যে ওমিক্রন, ডেল্টার চেয়ে উল্লেখযোগ্যভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে।’

এদিকে করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন হিসেবে পরিচিতি পাওয়া ওমিক্রনের সংক্রমণ দিনদিন গুরুতর রূপ নিচ্ছে যুক্তরাজ্যে। এ পর্যন্ত দেশটিতে ওমিক্রন ধরনে আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন; গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও ১০৪ জন। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, এমন অবস্থা যদি অব্যাহত থাকে, তবে যুক্তরাজ্যের জন্য সামনে আরও ভয়াবহ সময় অপেক্ষা করছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী