এ কিসের প্রস্তুতি? পরমাণু যুদ্ধ নাকি কেয়ামতের?

news-image

পরমাণু যুদ্ধ কি আসন্ন? পরমাণু বোমায় ধ্বংস হয়ে যাবে পৃথিবী? যুদ্ধ হলো না। তবে কি পৃথিবীর আয়ু শেষ? কেয়ামত চলে আসছে সামনেই? একটি মার্কিন প্রতিষ্ঠান আবাসন তৈরি করে রাখছে আগেভাগেই। বিধ্বংসী কিছু হলেও ওই সব আবাসনের কিছু হবে না। রীতিমতো বাংকারকে কঠিন দুর্গ বানাচ্ছে ওই প্রতিষ্ঠান।

আপনাকে নিরাপদে রাখতে চায় মার্কিন প্রতিষ্ঠান ভিভোস গ্রুপ। বাংকারের ভেতর সুরক্ষিত আবাসন করছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক ওই প্রতিষ্ঠান। পরমাণু বোমা বিস্ফোরণেও ওই বাংকারের কিছুই হবে না!

সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাউথ ডকোটায় এ ধরনের আবাসন করছে ভিভোস। করছে মানে একসময় বাংকার ছিল। ওই বাংকারগুলোই আবাসন এমনকি কার্যালয়, দোকান হিসেবেও ব্যবহার করা যাবে। ওই এলাকায় থাকা ৫৭৫টি বাংকার আছে, যা কনক্রিট ও স্টিলের তৈরি। ওই প্রতিবেদনে বলা হয়, পাঁচ লাখ পাউন্ডের বিস্ফোরণ হলেও এসব বাংকারের কিছুই হবে না।

এসব বাংকার আসলে সেনা প্রশিক্ষণের জন্য নির্মাণ করা হয়। ১৯৪২ সালে এসব বাংকার নির্মাণ করা হয়। এসব বাংকারে রাখা হতো বিভিন্ন বিস্ফোরক। ১৯৬৭ সালের পর থেকে এসব বাংকার অকোজো।

ভিভোস জানিয়েছে, যাঁরা এসব বাংকার ব্যবহার করতে চান অর্থাৎ কিনতে চান, তাঁরা যেভাবে চাইবেন সেভাবেই দেওয়া হবে। চাইলে ভিভোসের কর্মকর্তাদের দিয়ে সাজিয়ে নিতে পারবেন নিজেদের বাংকার। আবার নিজেরাও নিজেদের প্রকৌশলী এনে সাজাতে পারেন নিজ বাসা মানে বাংকার!

তবে খরচের একটা তালিকা ভিভোস দিয়েছে। জেনারেটর, তেল, বিদ্যুৎ, গরম পানি এবং থাকার জন্য মোটামুটি একটা ব্যবস্থা করে দেবে ভিভোস। এতে খরচ পড়বে প্রায় ১২ হাজার ডলারের মতো।

কেউ আরো একটু সুযোগ-সুবিধা চাইতে পারেন। ধরুন, ফ্লোরটা টাইলসের, দেয়ালটা ভালো রঙের, আরো কিছু চমৎকার আসবাব। এতে খরচ হতে পারে ২০ হাজার ৩০০ ডলারের মতো। এ রকম যত সুবিধা প্রয়োজন, ততই গুনতে হবে ডলার।

ক্রেতারা চাইলে নিজেদের আবাসনটা ডিলাক্স স্যুটে বদলে ফেলতে পারবেন। ভিভোস জানিয়েছে, তিন বেডরুম, একটা রান্নাঘর, লিভিং রুম, স্টোর করার ঘর এবং একটা হোম থিয়েটার- এসব নিয়ে একটা বাসা তৈরি করা যাবে।

নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করবে ভিভোস। থাকবে সার্বক্ষণিক প্রহরা। এ ছাড়া যাবতীয় বিষয় দেখাশোনার জন্য থাকবে তত্ত্বাবধায়ক।

কেবল আবাসন নয় ভিভোস দোকানপাট, কার্যালয়ও করতে চায় এসব বাংকারে। একটি বাংকাকে স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রও করতে চায় প্রতিষ্ঠানটি।

২০১৭ সালের মধ্যেই ক্রেতাদের হাতে এসব তুলে দিতে চায় ভিভোস।

ক্রেতারা ৯৯ বছরের জন্য এসব আবাসন ইজারা নিতে পারবে। এতে খরচ পড়বে ২৫ হাজার ডলার এবং প্রতিবছরের জন্য এক হাজার ডলার। ক্রেতারা এখনই আবেদন করতে পারবেন এসব আবাসনের জন্য। প্রথম যাঁরা আবেদন করবেন, তাঁদের হাতে এসব আবাসনের চাবি তুলে দেওয়া হবে পরবর্তী গ্রীষ্মে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার