এ উদযাপনকে হেলিকপ্টার থেকে গুলির সঙ্গে তুলনা করলেন নওশাবা

news-image

বিনোদন প্রতিবেদক : মানুষ তো বটেই, অন্য প্রাণীর অধিকার নিয়েও সোচ্চার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সামাজিক মাধ্যমে যারা তাকে অনুসরণ করেন, তারা দেখেছেন, মানুষের চেয়ে অন্য প্রাণীর সঙ্গে তার সবচেয়ে মধুর সম্পর্ক। ইংরেজি বর্ষবিদায় ও নতুন বর্ষবরণ উপলক্ষে সেই প্রাণীদের জন্য বিশেষ আহ্বান জানালেন এই অভিনেত্রী। পটকা ফুটিয়ে এর উদযাপনকে হেলিকপ্টার থেকে গুলির সঙ্গে তুলনা করলেন এই অভিনেত্রী।

নতুন বছরকে স্বাগত থার্টিফার্স্ট নাইটে আতশবাজি, পটকা ফোটানো আর ফানুস ওড়ানো যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। থার্টিফার্স্ট নাইট বর্জনের আহ্বান জানিয়ে বিপন্ন পাখিদের পক্ষে দাঁড়িয়েছেন কাজী নওশাবা আহমেদ।

নওশাবা বলেন, ‘২০২৪-এ আমাদের সবচেয়ে ভয়াবহ এক অভিজ্ঞতা ছিল হেলিকপ্টার থেকে গুলিতে নিরপরাধ শিশুর প্রাণ হারানো। কখনো কি ভেবে দেখেছেন, আমাদের উল্লাসে আকাশে ছুঁড়ে দেওয়া আতশবাজির জ্বলন্ত টুকরোতে পাখিদের ছোট্ট শরীর পুড়ে যায় একইভাবেই। আমাদের উৎসবের শব্দে আতঙ্কে তাদের জীবনের আলো নিভে যায়! অথচ এই পৃথিবী তো শুধু আমাদের নয়, তাদেরও। ছোট্ট শিশু উমায়ের প্রাণ হারিয়েছিল এই বর্ষবরণের আতশবাজির ভয়াবহ শব্দে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি