এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি জেনে নিন

news-image

স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই হবে এবার ৫০ ওভার ফরম্যাটে। ১৫ সেপ্টেম্বর মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠছে টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ১৩ দিনের এ টুর্নামেন্ট শেষ হবে ২৮ সেপ্টেম্বরটুর্নামেন্টে অংশ নেয়া ৬ দল হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান এবং হংকং।

এবারের আসর আয়োজন করার কথা ছিল ভারতের। তবে ভারত আসর আয়োজন করতে অপারগতা প্রকাশ করায় আরব আমিরাতে হবে এশিয়া কাপের ১৪তম আসরটি। দুই গ্রুপ থেকে শীর্ষ দুইটি করে দল খেলবে সুপার ফোরে। যেখানে চার দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেখানের শীর্ষ দুই দল নিয়ে হবে ফাইনাল ম্যাচ। দেখে নিন টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি :

গ্রুপ ‘এ’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান

গ্রুপ ‘বি’: পাকিস্তান, ভারত, হংকং

গ্রুপ পর্বের সূচি:
১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)
১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম হংকং (দুবাই)
১৭ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৮ সেপ্টেম্বর – ভারত বনাম হংকং (দুবাই)
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)

সুপার ফোরের সূচি:

২১ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ (দুবাই)
২১ সেপ্টেম্বর- গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ (আবুধাবি)
২৩ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ’ রানার্স আপ বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ (দুবাই)
২৩ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ বিজয়ী (আবুধাবি)
২৫ সেপ্টেম্বর– গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ (দুবাই)
২৬ সেপ্টেম্বর- গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ (আবুধাবি)

ফাইনাল
২৮ সেপ্টেম্বর (দুবাই)

প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার