‘এমন পোশাক পরেন কীভাবে, লজ্জা করে না’

news-image

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় কিছু একটা করবেন আর কটাক্ষের শিকার হবেন না, এমনটাই যেন রীতিমতো অস্বাভাবিক কোনো ঘটনা হয়ে দাঁড়িয়েছে ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহানের জন্য।

সম্প্রতি আরও একবার এমন ঘটনার সাক্ষী হলেন এই অভিনেত্রী। যেখানে ইনস্টাগ্রামে নতুন দুইটি ছবি পোস্ট করতেই অভিনেত্রীকে রীতিমতো তার পোশাক পছন্দ নিয়ে তুলোধোনা করলেন নেটিজেনরা।

ছবিতে দেখা যায়, একটি ছাই নীল রঙের ড্রেস পরে আছেন নুসরাত। হাতে বেশ কয়েকটি চুরি। কানে মানানসই দুল।

একটি ছবিতে, কোনো এক আলো ঝলমলে পরিবেশে তিনি অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছেন। আরেকটি ছবিতে তাকে হাসতে দেখা যাচ্ছে।

ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘লেট দ্য লাইট গাইড ইউ।’ অর্থাৎ আলো আপনাকে পথ দেখাক।

কিন্তু ক্যাপশনে যাই লেখা থাক, তার ধার ধারেনি কেউ। অধিকাংশ নেটিজেনরাই অভিনেত্রীর পোশাক নিয়ে তুমুল সমালোচনা করেন। কটাক্ষ করেন তার রুচি নিয়ে।

এক ব্যক্তি লেখেন, ‘এটা কি? রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে নুসরতের।’ দ্বিতীয়জন বিরক্তি প্রকাশ করে লেখেন, ‘আপনি কি ছবি আপলোড করার সময় ছবির দিকে তাকান না? এ কেমন রুচি!’ তৃতীয়জন লেখেন, ‘এমন পোশাক পরেন কীভাবে? লজ্জা করে না?’ চতুর্থ ব্যক্তি লেখেন, ‘অসভ্যতার এক শেষ। এসব করে কী বোঝাতে চান?’

যদিও সেসব কোনো মন্তব্যেরই জবাব দেননি অভিনেত্রী। সাংসদ পদ হারানোর পর অভিনয়েও ব্যস্ততা কমিয়েছেন নুসরাত। বর্তমানে ভ্যাকেশন মুডেই ঘুরে বেড়াচ্ছেন তিনি।

নুসরাতকে সবশেষ দেখা গেছে সেন্টিমেন্টাল ছবিতে। ছবিটিতে অভিনয় করার পাশাপাশি প্রযোজনাও করেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান