এবার সৌদি যাচ্ছে মেহজাবীনের ‘সাবা’

বিনোদন প্রতিবেদক : নাটক-সিনেমা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সৌদি আরব মনযোগী হয়েছে বিনোদনের এই খাতে। দেশটিতে বেড়েছে সিনেমা হল ও দর্শকের সংখ্যা। গেল তিন বছর ধরে আয়োজন করা হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সারা বিশ্ব থেকে নামিদামি নির্মাতারা সেখানে তাদের সিনেমা নিয়ে হাজির হন।

সেই ধারাবাহিকতায় আগামী ৫ ডিসেম্বর জেদ্দায় শুরু হচ্ছে উৎসবের চতুর্থ আসর। সেখানে প্রতিযোগিতা বিভাগে লড়বে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ চলচ্চিত্রটি। এই বিভাগে বিভিন্ন দেশের আরও ১৫টি সিনেমা স্থান পেয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় এ তথ্য নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।

সাবা’ নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। মেহজাবীন ছাড়াও এতে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ।

‘সাবা’ সৌদি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে শুনে বেশ উচ্ছ্বসিত মেহজাবীন। তিনি বলেন, ‘এটা খুবই দারুণ খবর। মন ভালো করা খবর। আশা করছি সৌদি আরবে বাঙালি প্রবাসী ও বিদেশি দর্শক ছবটি দেখে পছন্দ করবেন।’

নির্মাতা জানিয়েছেন, সাবা হতে যাচ্ছে সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম সিনেমা। নির্মাতা মাকসুদ হোসেন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ সিনেমার কয়েকজন কলাকুশলীর অংশ নেওয়ার কথা রয়েছে উৎসবে।

এর আগে গত সেপ্টেম্বরে টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ‘সাবা’ সিনেমার। এরপর অক্টোবরে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘আ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হয় এটি।

এলএ/জেআইএম

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি