এবার ‘দুধ-আনারস’ দিয়ে ‘ভালবাসার শরবত’ বানালেন কেকা (ভিডিও)

news-image

লাইফস্টাইল ডেস্ক।। রন্ধনশিল্পী ও বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। বৈচিত্রপূর্ণ আর বিচিত্র রেসিপির কারণে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত-সমালোচিত। এই রমজানে প্রাণ কোম্পানির লাচ্ছির সৌজন্যে নতুন এক শরবতের রেসিপি দিয়ে আবার তিনি আলোচনায় এসেছেন। দুধ থেকে তৈরি লাচ্ছির সঙ্গে আনারস মিশিয়ে শরবত তৈরির পরামর্শ দিয়েছেন কেকা ফেরদৌসী। শরবতটির নাম তিনি দিয়েছেন ‘ভালোবাসার শরবত’।

রেসিপির একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একটি বাটিতে লাচ্ছি নিয়ে তার মধ্যে একটেবিল চামচ লেবুর রস ও একটেবিল চামচ চিনির সিরাপ দিচ্ছেন কেকা ফেরদৌসী। এরপর একে একে আনারসের রস, আনারসের টুকরো ও বরফ ঢেলে দেন। এর পর সব নাড়িয়ে বানিয়ে ফেলেন ভিন্ন রকমের এই শরবত। দুধ আর আনারস একসঙ্গে খেলে মৃত্যুও হতে পারে- এমন একটি কুসংষ্কার প্রচলিত আছে দেশে। লাচ্ছির অন্যতম উপাদান যেহেতু দুধ বা দই, সেজন্য বিষয়টি নিয়ে বেশ ট্রল হচ্ছে।

https://www.facebook.com/banglaline24/videos/2254038914914158/

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী