এবার ঘরে বসেই পাওয়া যাবে বিদেশ ভ্রমণের স্বাদ!

news-image

প্রযুক্তিগত উৎকর্ষতায় বিজ্ঞান নিয়ে এসেছে এমন এক সুযোগ যেখানে একটি ঘরে বসেই পাওয়া যাবে বিমান ভ্রমণের স্বাদ। ঘুরে আসা যাবে প্যারিস, রোম, হাওয়াইয়ের মত পর্যটকপ্রিয় দেশ থেকে।

‘সম্মানিত যাত্রী সাধারণকে তাদের সিট বেল্টটি বেধে নেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’ এই ঘোষণার মধ্য দিয়ে বিমানটি যাত্রা শুরু করলেও, ফ্লাইটটি কখনোই আকাশে উড্ডয়ন করে না। কেননা বাস্তবে নয়, বিষয়টি সম্পূর্ণই ভার্চুয়ালি ঘটে থাকে।

টোকিও’র ফার্স্ট এয়ারলাইনসটি সর্বমোট ১২ যাত্রীকে ফার্স্টক্লাস ও বিজনেসক্লাস আসনে বসিয়ে যাত্রা করে। এসময় তাদের চোখে থাকে ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল রিয়্যালিটি(ভিআর) গøাস।
ভিআর যাত্রার একজন অভিজ্ঞতালাভকারী তাকাশি সাকানো বলেন, ‘আসলে সত্যিকারের বিমান যাত্রার বিষয়টি একইসাথে ব্যায়বহুল ও সময়সাপেক্ষ। তাছাড়া, এর আগে আবার প্রস্তুতি নেওয়ারও বিশাল একটা ঝামেলা পোহাতে হয়। তাই এই ভ্রমণের এই ভার্চুয়াল ব্যবস্থাটিকে খুবই কার্যকর মনে করছি। কেননা, এটি একইসাথে আনন্দময় ও ঝামেলামুক্ত।’

ভার্চুয়ালি বিমানভ্রমণে ৬২ মার্কিন ডলারের বাস্তব অর্থ খরচ করেই যাত্রীরা দু’ঘণ্টা সময়ের মধ্যে ঘুরে আসতে পারেন প্যারিস, রোম, হাওয়াই ও নিউইয়র্ক। আর সাথে সেই সৌভাগ্যবান যাত্রীদের জন্য যাত্রাপথে চারস্তরের ডিনারের সুব্যবস্থা তো রয়েছেই। জাপান টুডে

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার