এবার এক চার্জেই ফোন চলবে ৩ মাস!

30797-chargeঅনলাইন ডেস্ক : মোবাইল স্মার্ট থেকে স্মার্টতর হচ্ছে প্রতি দিন। কিন্তু যত অ্যাপ ব্যবহার করবেন, গেমস খেলবেন বা ইন্টারনেটে ব্যস্ত থাকবেন তত আপনার ফোনের ব্যাটারি ক্ষয় হতে থাকবে। অনেকে তো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘোরেন যাতে মোক্ষম সময়ে নোবাইল মৃত ঘোষিত না হয় তার জন্য। কিন্তু এত কিছু করেও আসল সমস্যার কোনও সমাধান মিলছে না। এ বার মিলবে।

মিশিগান বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক এমন একটি উপাদান আবিষ্কার করেছেন যার ব্যবহারে মাত্র একবার চার্জ করলে ৩ মাস আর মোবাইল চার্জ করার প্রয়োজন পড়বে না। অবিশ্বাস্য হলেও এমনটাই সত্যি। এই উপাদানটিকে বলা হচ্ছে ম্যাগনেটো ইলেকট্রিক মাল্টিফেরোইক। আরও আশ্চর্যের ব্যাপার এই যে, এই উপাদান ব্যবহারের ফলে কম্পিউটার বা ল্যাপটপে ক্রমাগত বিদ্যুৎ সরবরাহ করার প্রয়োজন পড়বে না। মাঝে মধ্যে প্রয়োজন মতো বিদ্যুৎ সরবরাহ করে দেবে উপাদানটি। তার ফলেই সচল থাকবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ। শুধু মোবাইল-ই নয়, যে কোনও নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য ইলেকট্রনিক বস্তুতে যদি এই প্রযুক্তি ব্যবহার করা হয়, তবে সারা বিশ্বে বিদ্যুৎ খরচের মাত্র উল্লেখযোগ্য হারে কমে যাবে।

সমীক্ষা বলছে, বিশ্বে যত বিদ্যুৎ ব্যবহৃত হয় তার অর্ধেকই প্রয়োজন হয় আমাদের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ইলেকট্রনিক জিনিস চার্জ করা বা চালানোর জন্য। ফলে এই প্রযুক্তির বহুল ব্যবহার হলে শুধু বিদ্যুত্ইন বাঁচবে না, তার সঙ্গে পরিবেশ দূষণও ব্যাপক হারে কমে যাবে। বিশ্ববিদ্যালয়ের এক প্রবীণ গবেষক জানিয়েছেন, এই প্রযুক্তি আসতে এখনও কিছু বছর সময় লাগবে। তবে যখন এর ব্যবহার শুরু হবে তখন বিশ্বজুড়ে বিদ্যুতের ব্যবহার এক ধাক্কায় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে।সূত্র: এইসময়

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার