এবার অস্কার প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অস্কার একাডেমির (একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস)প্রেসিডেন্ট জন বেইলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে আনীত তিনটি যৌন হয়রানির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে অস্কার কর্তৃপক্ষ।

৭৫ বছর বয়সী জন বেইলি গত বছরের আগস্টে একাডেমির সভাপতি নির্বাচিত হন। তিনি দায়িত্ব নেওয়ার পর হলিউডে যৌন নির্যাতনের শিকার হওয়া নারীদের অংশগ্রহণে ‘মি টু হ্যাশট্যাগ’ আন্দোলন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর অক্টোবরে প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনকে একাডেমি থেকে বহিষ্কার করা হয়। শেক্সপিয়র ইন লাভ ও পাল্প ফিকশন-এর মতো ছবির নির্মাতা প্রতিষ্ঠান মিরাম্যাক্সের প্রতিষ্ঠাতা তিনি। তার বিরুদ্ধে বেশ কয়েকজন অভিনেত্রী যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ তোলেন।

এছাড়া গতবারের সেরা অভিনেতা ক্যাসি অ্যাফ্লেককে ৯০তম অস্কার অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দিতে ডাকা হয়নি। কারণ ২০১০ সালে তার বিরুদ্ধে দুটি যৌন হয়রানির মামলা ছিল।

একাডেমি ২০১৭ সালের ডিসেম্বরে আট হাজার সদস্যদের জন্য নতুন আচরণবিধি তৈরী করে। এর অংশ হিসেবে গত মাসে অস্কার মনোনীতদের জন্য আয়োজিত অনুষ্ঠানে জন বেইলি আশ্বাস দেন-লিঙ্গ, বর্ণ, জাতি ও ধর্মের ভারসাম্য বজায় রাখতে দায়িত্বশীল থাকবে একাডেমি। যৌন হয়রানির অভিযোগে জন বেইলি যদি পদ থেকে সরে দাঁড়ান, তবে অস্থায়ীভাবে দায়িত্ব পাবেন লয়েস বারওয়েল। তিনি এখন একাডেমির সহসভাপতির দায়িত্বে আছেন। সূত্র: দ্য গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার