এটা পড়ার পর আপনি আর ‘হ্যান্ডশেক’ করবেন না

172802handShak_kalerkantho_picপ্রাচীন প্রথা দু’হাজারের বছরের বেশি সময় ধরে হ্যান্ডশেক চালু রয়েছে৷ প্রাচীন গ্রিক এই বোতলটি তার এক প্রমাণ৷ তবে গ্রিকরা তখন হ্যান্ডশেকের সঙ্গে রোগের সম্পর্কের বিষয়টি ধরতে পারেনি৷ তারা মনে করতো রোগবালাই ‘হিউমারের’ সঙ্গে সম্পর্কিত এবং ঈশ্বর প্রদত্ত শাস্তি৷ শান্তির ইঙ্গিত ধারণা করা হয় হ্যান্ডশেকের শুরুটা হয়েছিল দু’জন মানুষের মধ্যে ইতিবাচক সম্পর্ক স্থাপনের উপায় হিসেবে৷ প্রাচীনকালে ডান হাত হ্যান্ডশেকের ভঙ্গিতে এগিয়ে দিয়ে বোঝানো যেত মানুষটি কোনো অস্ত্র প্রদর্শন করছে না৷ তাছাড়া হ্যান্ডশেক মানুষের মস্তিষ্কে ‘অক্সিটোকিন’ হরমোন নিঃসরণ করে যা দু’জন মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়তে সহায়ক৷ তবে গবেষকরা বলছেন, এভাবে জীবাণুও ছড়ায়৷ ভিন্ন ভিন্ন অর্থ সংস্কৃতিভেদে হ্যান্ডশেকের অর্থও ভিন্ন হয়৷ পশ্চিমা সমাজে দৃঢ় করমর্দনের মাধ্যমে ব্যক্তির ইতিবাচক এবং সুদৃঢ় মনোভাব ফুটিয়ে তোলা হয়৷ তবে পূর্বের সংস্কৃতিতে নরম করমর্দনের প্রচলন বেশি৷ সেখানে দৃঢ় করমর্দনকে আধিপত্য স্থাপনের চেষ্টা হিসেবে বিবেচনা করা হয়৷ নোংরা অভ্যাস হ্যান্ডশেকের মাধ্যমে সর্দি বা জ্বরের ভাইরাস, পাঁচড়ার জীবাণু, এবং স্ট্যাফিলোকোকাসের মতো ব্যাকটেরিয়া একজনের দেহ থেকে অন্যের দেহে পৌঁছায়৷ আপনি নিজেই ভাবুন, সর্দি হলে কী করেন? হাত দিয়ে নাক পরিষ্কার করেন, তাই না? এভাবেই নাক দিয়ে হাতে যায় ভাইরাস, সেখান থেকে হ্যান্ডশেকের মাধ্যমে অন্যের দেহে৷ এরপরও কি হ্যান্ডশেক করতে মন চাইছে আপনার? পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় হ্যান্ডশেকসহ বিভিন্ন উপায়ে আসা রোগজীবাণু থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে নিয়মিত গরম পানি এবং সাবান ব্যবহার করে হাত ধোয়া৷ তবে অনেক মানুষই এব্যাপারে সচেতন নয়৷ এক জরিপ বলছে, গণশৌচাগার ব্যবহারের পর মাত্র দুই-তৃতীয়াংশ ব্যক্তি পানি দিয়ে হাত পরিষ্কার করেন৷ হ্যান্ডশেক ফোবিয়া বিল গেটস এবং ডোনাল্ড ট্রাম্পের মতো বিশিষ্ট ব্যক্তিরা করমর্দন করেন না৷ সম্ভবত রোগজীবাণু থেকে দূরে থাকতে এই চেষ্টা তাঁদের৷ তবে একান্ত যদি হ্যান্ডশেক থেকে রেহাই পাওয়ার উপায় না থাকে, তাহলে সঙ্গে রাখতে পারেন ‘হ্যান্ড-সেনিটাইজার৷’ তাহলে প্রতিবার করমর্দনের পর এটি ব্যবহার করে হাত জীবাণুমুক্ত করতে পারবেন৷ হ্যান্ডশেকের বিকল্প সাম্প্রতিক এক গবেষণায় স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত স্থানগুলোতে হ্যান্ডশেক নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে৷ বিশেষ করে হাসপাতালগুলো হতে পারে করমর্দন মুক্ত স্থান৷ আর হ্যান্ডশেকের সঙ্গে রোগ-বালাইয়ের সম্পর্ক নিয়ে মানুষের মধ্যে সচেতনতাও ক্রমশ বাড়ছে৷ ফলে ‘অ্যান্টি-হ্যান্ডশেক’ মুভমেন্টের প্রতি সমর্থন বাড়ছে৷ কিন্তু হ্যান্ডশেকের বিকল্প কি হতে পারে? মুঠো সম্ভাষণ গবেষকরা বলছেন, করমর্দনের বদলে হাত মুঠো করে উপরের ছবির মতো করে সম্ভাষণ বা অভিবাদন জানালে নাকি রোগজীবাণু ছড়ানোর আশঙ্কা ৯০ শতাংশ কমে যায়৷ প্রশ্ন হচ্ছে, এই পন্থা কি আপনার পছন্দ?

 

ডয়চে ভেলের প্রতিবেদন

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী