এখন ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় না: রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : উরুগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে কিছু বলতে চাইলেন না পর্তুগাল অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। তারকা এই ফরোয়ার্ডের মতে, এ ব্যাপারে কথা বলার এটা উপযুক্ত সময় নয়।

সোচির ফিশৎ স্টেডিয়ামে গত শনিবার রাতে শেষ ষোলোয় উরুগুয়ের কাছে ২-১ গোলে হারে পর্তুগাল। অনেকের ধারনা, এটাই ৩৩ বছর বয়সী রোনালদোর শেষ বিশ্বকাপ। ১৫৪ ম্যাচে ৮৫ গোল করা রোনালদোর বিশ্বাস, তিনি নিজে দলের সঙ্গে থাকুন আর নাই থাকুন, ঘুরে দাঁড়াবে পর্তুগাল।

ফিফার অফিসিয়াল পর্তুগিজ-ভাষার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে রোনালদো বলেন, “আমি মনে করি, এটা ভবিষ্যৎ নিয়ে কথা বলার সঠিক সময় নয়। তবে আমি নিশ্চিত, দারুণ সব খেলোয়াড়, চমৎকার একটা দল ও তরুণদের নিয়ে আমাদের জাতীয় দল বিশ্বের অন্যতম সেরা দল হয়ে থাকবে।”

“এটা এমন একটা দল যাদের জয়ের উচ্চাকাঙ্ক্ষা আছে। আর এ কারণেই সব কিছু নিয়ে আমি খুশি।” এদিনসন কাভানির গোলে পিছিয়ে পড়া পর্তুগাল পেপের দারুণ এক হেডে সমতায় ফিরেছিল। কিন্তু কাভানির দ্বিতীয় গোলের পর আর সমতা টানতে পারেনি ফের্নান্দো সান্তোসের দল। ম্যাচটি তারা দুর্ভাগ্যক্রমে হেরে গেছে বলে মনে করেন রোনালদো।

“উরুগুয়েকে আমাদের অভিনন্দন জানাতে হবে। কারণ তারা দুটি গোল করেছে। এই ম্যাচের জন্য পর্তুগালের প্রশংসাও করতে হবে আমাদের। আমার মতে, পর্তুগাল উরুগুয়ের চেয়ে ভালো খেলেছে। আমাদের কিছু সুযোগ ছিল। কিন্তু ফুটবল এমনই: যারা বেশি গোল করে তারাই জিতে। আর এ কারণে উরুগুয়েকে অভিনন্দন জানাতে হবে।”

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার