এখনই সিভি থেকে বাদ দিন এই জিনিসগুলি চাকরি পেতে চাইলে

 

লাইফস্টাইল ডেস্ক :চাকরি না পাওয়ার কারণে অবসাদে ভুগছেন? পূর্ণ প্রস্তুতি থাকলেও কেন ইন্টারভিউ বোর্ড থেকে নাম কাটা যাচ্ছে কিছুতেই বুঝতে পারছেন না? আপনার সিভি-তে কোনও সমস্যা নেই তো? হয়তো সিভি-র ত্রুটির জন্যই বারবার চাকরির দোরগোড়া থেকে ফিরতে হচ্ছে আপনাকে। তাই সিভি তৈরির আগে খেয়াল রাখুন এই বিষয়গুলোর দিকে।

cv-702x336

 

একমাত্র নিজের স্বাক্ষর ছাড়া কোনও কারণেই সিভি-তে নিজে হাতে কিছু লিখবেন না। সিভি অবশ্যই টাইপ করুন।বানানে ভুল বা ব্যকরণগত ভুল। দরকার হলে সিভি তৈরির পর কাউকে দিয়ে ভাল করে চেক করিয়ে নিন।অনেকেই ভাবেন বেশি লেখাই বেশি ভাল। ভুল ধারণা। দু’পাতার বেশি সিভি বানাবেন না।যতটুকু দরকার শুধুমাত্র ততটুকুই সিভি-তে রাখুন। অপ্রয়োজনীয়, অদরকারী তথ্য দিয়ে সিভি অযথা ভারি করবেন না।

 

যদি বাধ্যতামূলক না হয় তাহলে সিভি-তে ছবি ব্যবহার না করাই ভাল। অনেক সময় মনে হতে পারে এর মাধ্যমে বিশেষ কারও দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন আপনি।রতি লাইনে রং পরিবর্তন করে রামধনু রংয়ের সিভি বানানোর কোনও প্রয়োজন নেই। একটা বা দু’টো খুব হালকা রং ব্যবহার করা যেতে পারে।

 

সিভি-র মাথায় হেডলাইনের মতো রেজিউমে বা সিভি বা বায়োডাটা কথাটা লিখবেন না।খুব ছোট ছোট পয়েন্টে দরকারী তথ্য পরিবেশন করুন। অর্ধেক পাতা জুড়ে দীর্ঘ প্যারাগ্রাফ লিখবেন না।রকমারী ফন্ট সাইজ ব্যবহার করা থেকে বিরত থাকুন। খুব ছোট বা খুব বড় ফন্ট সাইজ ব্যবহার করবেন না।টেকনিক্যাল শব্দ খুব বেশি ব্যবহার না করাই ভাল। স্থানীয় কোনও ভাষা ব্যবহার না করে ইংরাজি ভাষাতেই লিখুন সিভি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির