এক নম্বরে তুফানের ‘দুষ্টু কোকিল’!

news-image

বিনোদন ডেস্ক : টেলিভিশনের পাশাপাশি ওটিটি, ইউটিউবেও ঈদ বিশেষ অনুষ্ঠান দেখছে দর্শকরা। এগুলোর মধ্যে তাদের প্রথম পছন্দ ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তুফান’ সিনেমার আলোচিত গান ‘দুষ্টু কোকিল’! এছাড়াও আলোচিত কনটেন্টগুলোর তালিকায় আছে ঈদ নাটক।

বৃহস্পতিবার ‘দুষ্টু কোকিল’ মুক্তি পাওয়ার দুইদিনের মাথায় শনিবার বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের তালিকায় জায়গা করে নেয় মিউজিক ভিডিওটি। রোববার সকাল পর্যন্ত ইউটিউবে গানটি ৬৫ লক্ষ বার দেখেছে দর্শকরা।

বাংলাদেশে ট্রেন্ডিংয়ে শীর্ষ স্থানে থাকা এই আইটেম সং ওটিটি প্ল্যাটফর্ম চরকির ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পায়। ইতোমধ্যে গানটিতে মন্তব্য এসেছে প্রায় ১০ হাজারের বেশি।

এর আগে ‘দুষ্টু কোকিল’ এর এক ঝলক প্রকাশ করা হয় নেটমাধ্যমে। তাতে দর্শকের সাড়া দেখে আঁচ করা গিয়েছিল যে গানটি বাজিমাত করবে। ‘দুষ্টু কোকিল’ এর পুরো গানটি মুক্তি পাওয়ার পর রীতিমতো দর্শোক উন্মাদনা তুঙ্গে থাকে।

আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘দুষ্টু কোকিল’ সংগীতশিল্পী কনা।

এছাড়াও ইউটিউব বাংলাদেশ থেকে দ্বিতীয় স্থানে আছে কেমএম সোহাগ পরিচালিত নাটক ‘চাঁদের হাট’। সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মোচিত করা হয়েছে ঈদের পর দিন। তৌসিফ-কেয়া পায়েল অভিনীত নাটকটি পাঁচ দিনে প্রায় ৬০ লক্ষ বার দেখেছে দর্শকেরা।

এদিকে ট্রেন্ডিংয়ে তৃতীয় অবস্থানে আছে ভ্যানিশিং ম্যান নাটকটি। চতুর্থ অবস্থানে আছে ফারহানের মাস্তান নাটকটি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান