একদিনে আক্রান্ত প্রায় ৫ লাখ ৪৫ হাজার, মৃত্যু ১৬ শতাধিক

news-image

শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় শুক্রবার বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৭৫০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৭৬ জনের। পাশাপাশি, এ দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ২১ হাজার ৩৭৯ জন।

মহামারির শুরু থেকে করোনায় আক্রান্ত-মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়োর্ল্ডোমিটার্স এ তথ্য জানিয়েছে।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, শুক্রবার আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সমধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। দেশটিতে এ দিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮৭ হাজার ৫৮৯ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ২৭২ জন।

এছাড়া বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— জার্মানি (নতুন আক্রান্ত ৬৭ হাজার ৬৭০ জন, মৃত ১৮১ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৫১ হাজার ৭৭৩ জন, মৃত ৫১ জন), জাপান (নতুন আক্রান্ত ৪২ হাজার ৩৭৮ জন, মৃত ৪১ জন), ইতালি (নতুন আক্রান্ত ৩৮ হাজার ৫০৭ জন, মৃত ১১৫ জন), ব্রাজিল (নতুন আক্রান্ত ২৫ হাজার ৬০৯ জন, মৃত ১৩০ জন), স্পেন (নতুন আক্রান্ত ২২ হাজার ৭৪৪ জন, মৃত ১০৭ জন)।

বিশ্বজুড়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৭৯৯ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৩ কোটি ৯০ লাখ ৫৭ হাজার ৬২১ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৯ হাজার ১৭৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫২ কোটি ২ লাখ ৮৪ হাজার ২২৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৮৬ হাজার ৫১৯ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৩ কোটি ৩০ লাখ ৯০ হাজার ৯৯৩ জন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী