একটি ভাত তৈরি হতে কি সত্তরজন ফেরেশতা লাগে?

news-image

ইসলাম ডেস্ক : একটি ভাত বা চাল তৈরি হতে সত্তরজন ফেরেশতা লাগে এ রকম একটি কথা অনেককে বলতে শোনা যায়। এই কথাটির কোনো ভিত্তি নেই। কোরআনের কোনো আয়াতে বা কোনো হাদিসে এ রকম কোনো তথ্য পাওয়া যায় না।

একটি চাল তৈরি করতে কত জন ফেরেশতা লাগে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটি অদৃশ্য জগতের বিষয়। কোরআনে বা নবিজির (সা.) কথার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিলেই শুধু আমরা জানতে পারতাম। আল্লাহ যেহেতু এ বিষয়ে কিছু জানাননি, তাই না জেনে মনগড়া কোনো কথা বলা যাবে না।

ভাত, রুটি, ফল, সবজিসহ যে কোনো খাবার আল্লাহর নেয়ামত। এ সব নেয়ামত আমাদের পর্যন্ত পৌঁছতে অনেক মানুষকে শ্রম দিতে হয়। একটি ভাতের দানা হোক বা যে কোনো খাদ্যদ্রব্য হোক, নষ্ট বা অপচয় করা অত্যন্ত গর্হিত কাজ। এ জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন,

وَّ کُلُوۡا وَ اشۡرَبُوۡا وَ لَا تُسۡرِفُوۡا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ

তোমরা খাও, পান করো; অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। (সুরা আরাফ: ৩১)

আনাস (রা.) থেকে বর্ণিত আছে, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) খাওয়ার পরে তার আঙ্গুল পরিস্কার করে খেতেন। তিনি বলতেন, কারো খাবারের লোকমা নিচে পড়ে গেলে সে যেন তার ময়লা দূর করে তা খেয়ে নেয় এবং শয়তানের জন্য তা ফেলে না রাখে। আমাদেরকে তিনি থালাও পরিস্কার করে খাওয়ার জন্যে নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন, তোমাদের খাদ্যের কোন অংশ বরকত রয়েছে তা তোমাদের জানা নেই। (সুনানে তিরমিজি: ১৮০৩)

সুতরাং ইসলামে খাবার নষ্ট করা অত্যন্ত গর্হিত কাজ তাতে কোনো সন্দেহ নেই। নিজেও খাবার নষ্ট করা উচিত নয়, কেউ খাবার নষ্ট করলে তাতে সাবধানও করা উচিত। কিন্তু ‘একটি ভাতের দানা বানাতে সত্তরজন ফেরেশতা লাগে’ বা ‘একটি ভাতে সত্তর হাজার ফেরেশতা থাকে’ এ ধরনের ভিত্তিহীন বানোয়াট কথা বলা উচিত নয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি