উপনির্বাচন নিয়ে বিএনপির নয়াপল্টন কার্যলয়ে উৎসবের আমেজ

news-image

নিজস্ব প্রতিবেদক : শূন্য হওয়া চার আসনের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া হিসেবে শুক্রবার শেষ দিন মনোনয়নপত্র জমা নিচ্ছে বিএনপি। আজ সকাল থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কার্যক্রম শুরু হয়।

বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৮, ঢাকা-৫, সিরাজগঞ্জ-১ ও নওগাঁ-৬ আসনে মোট ২৩ জন মনোনয়ন প্রত্যাশী ফরম কিনেছেন।

শুক্রবার সকালে ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী যুবদলের মহানগর উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন তার অনুসারীদের নিয়ে মনোয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়নপত্র জমা নেন।

এ সময় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের আদর্শের এবং বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয় তাহলে আমি ঢাকা-১৮ আসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারব। আমরা এ নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হিসেবে নিয়েছি। আমরা সরকারের সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকব। নির্বাচনের ফলাফল নিয়ে ফিরব।

আজও মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি। শনিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে গঠিত মনোনয়ন বোর্ড এ চারটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবে।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোটগ্রহণ হবে আগামী ১৭ অক্টোবর। এ দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। এছাড়া সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন