ঈদের দিন গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৬৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ঈদুল ফিতরের দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। এছাড়া চিকিৎসকসহ নিখোঁজ ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে জানায় আল-জাজিরা।

গাজায় চলমান যুদ্ধে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে প্রায় ১৭ হাজার ৫০০ শিশু নিহত হয়েছে। এদের বেশিরভাগই নির্বিচারে বোমা হামলায় মারা গেছে।

গাজায় চলমান সংঘাতের মধ্যে হাজার হাজার এতিম শিশু শোকাবহ ঈদ কাটাচ্ছে। তাদের অনেকেই বাবা-মাকে হারিয়েছে।

এদিকে, দক্ষিণ গাজার রাফাহর কাছে ইসরায়েলি গুলিতে নিহত আট চিকিৎসক, পাঁচজন বেসামরিক প্রতিরক্ষাকর্মী এবং একজন জাতিসংঘকর্মীর মরদেহ উদ্ধার করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৫০ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন এক লাখ ১৫ হাজারের বেশি।

গাজার সরকারি মিডিয়া অফিস নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ থাকা কয়েক হাজার মানুষকে মৃত ধরা হয়েছে।

এ ছাড়া বাস্তুচ্যূত হয়েছে গাজার ২০ লাখের বেশি বাসিন্দার অধিকাংশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি