ইস্কনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এটি মিথ্যা ও ভিত্তিহীন: লেখক ভট্টাচার্য

news-image

ফেসবুকে এমন খবর ছড়িয়ে পড়েছে যে, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইস্কন নামের একটি সংগঠনেরও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করে লেখক ভট্টাচার্য বলেছেন, ছাত্রলীগ ছাড়া আমি অন্যকোনো সংগঠনের সঙ্গে জড়িত নই। কোনো রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় কোনো সংগঠনের সঙ্গেও নয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন কার্যালয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ইস্কন কি? জানতে চাইলে লেখক ভট্টাচার্য বলেন, ইস্কন একটি হিন্দুধর্মাবলম্বীদের সংগঠন। তবে এই সংগঠনের সঙ্গে আমার কোন ধরনের সম্পর্ক নেই। ফেসবুকে যে প্রচারণা চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রসংগঠনের সঙ্গে ছাত্রলীগের সম্পর্ক কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, সকল সংগঠনের সঙ্গেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে যারা উগ্রবাদী ও স্বাধীনতার বিপক্ষের শক্তি তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখার প্রশ্নই আসে না।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী