ইসরায়েলের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না: ইরান

news-image

সিরিয়ার চলমান সংঘর্ষের বিষয়ে ইসরায়েলের সঙ্গে ‘পরোক্ষ আলোচনার’ খবর নাকচ করে দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইসরায়েলি নৃশংসতা থেকে জনমতের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে এ ধরনের ‘বানোয়াট’ খবর প্রচার করা হচ্ছে। তিনি বলেন, কিছু আরব দেশ ফিলিস্তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি যে বিশ্বাসঘাতকতা করছে তা থেকে জনমতকে বিভ্রান্ত করার লক্ষ্যে এ ধরনের ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে।

সৌদি আরবের ওয়েবসাইট ইলাফ অসর্থিত একটি সূত্রের বরাত দিয়ে সোমবার দাবি করে, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমালে চলমান সংঘর্ষের ব্যাপারে রোববার জর্দানে পরোক্ষ আলোচনা করেছে ইরান ও ইসরায়েল। ইলাফ আরো দাবি করে, বিশেষ করে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা ও কুনেইত্রা প্রদেশে তৎপর জঙ্গিদের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর আসন্ন অভিযান নিয়ে আলোচনা করে তেল আবিব ও তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে বলেন, আরব দেশগুলো যখন ফিলিস্তিনিদের কয়েক দশকের প্রতিরোধ আন্দোলনের প্রতি বিশ্বাসঘাতকতা করছে তখন তাদের সংবাদ সূত্রগুলো এ ধরনের ‘মনগড়া ও বানোয়াট’ খবর প্রচার করছে।কাসেমি পরিষ্কার করে বলেন, “অবৈধ, সন্ত্রাসী ও দখলদার ইসরায়েল সরকারকে কখনোই স্বীকৃতি দেয়নি ইরান। কাজেই এটির সঙ্গে আলোচনা বসার প্রশ্নই আসে না।” তিনি আরো বলেন, আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে গোপন দহরম মহরমকে বৈধতা দেয়ার লক্ষ্যে এ ধরনের ভিত্তিহীন খবর প্রচার করছে।

ইসরায়েল ও জর্দান সীমান্তবর্তী সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা ও দারা প্রদেশে এখনো বেশ কিছু জঙ্গি গোষ্ঠী তৎপর রয়েছে। সিরিয়ার সেনাবাহিনী ওই দু’টি প্রদেশের নিয়ন্ত্রণ গ্রহণের জন্য ব্যাপকভিত্তিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে খবর দিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সন্ত্রাসীদের প্রতি সহানুভুতিশীল লন্ডনভিত্তিক কথিত এ মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, সিরিয়ার বিমান বাহিনী দারা প্রদেশের জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে এরইমধ্যে আকাশ থেকে লিফলেট বিতরণ করেছে।পারস

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার