ইরান কোনো শত্রুকেই ভয় পায় না : হাতামি

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। সেই সঙ্গে তিনি বলেন, ইরানি জাতি বিশেষ করে দেশের সামরিক বাহিনী কোনো শত্রুকেই ভয় পায় না।

প্রতিরক্ষামন্ত্রী হাতামি আজ (রোববার) বলেন, শত্রুদের বিরুদ্ধে ইরানি জাতি অত্যন্ত সাহসিকতা এবং দৃঢ়তার সঙ্গে দাড়িয়ে আছে। এসব শত্রু ইরানের কাছ থেকে এখন পর্যন্ত কোনো দাবিই আদায় করতে পারে নি।

ইরানের সেনাবাহিনীর কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতা রয়েছে-এ কথা উল্লেখ করে হাতামি বলেন, ইরান তরুণ এবং বিশ্বস্ত বিশেষজ্ঞদের ওপর নির্ভর করে নিজের প্রতিরক্ষা শক্তির উন্নয়ন ঘটিয়েছে। জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যে হুমকিই আসুক না কেন তা মোকাবেলার জন্য ইরান প্রস্তুত আছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজেদের সামর্থের দিকটি উপভোগ করেছে সেনাবাহিনী। আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা একই সুতায় গাঁথা বলে উল্লেখ করে হাতামি বলেন, “নিজেদের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এ অঞ্চলের সব দেশকে অবশ্যই এক সঙ্গে কাজ করতে হবে। আঞ্চলিক দেশগুলোর স্থিতিশীলতা এবং নিরাপত্তা রক্ষার জন্য ইরানকে ডাকার জন্য আমরা সম্মানবোধ করছি।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার