ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা, নিহত বেড়ে ২৪

news-image

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আহভাজ শহরে সামরিক কুচকাওয়াজে বন্দুক হামলায় দেশটির বিপ্লবী বাহিনীর ১১ সদস্যসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে চার বন্দুকধারীর ওই হামলায় আহত হয়েছেন অারো কমপক্ষে ৫৩ জন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইআরএনএ বলছে, শনিবারের হামলায় আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এর আগে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার জন্য দায়ী বলে আইআরএনএর এক প্রতিবেদনে জানানো হয়।

দেশটির অভিজাত সামরিক বাহিনী রেভলুশনারি গার্ডের ঘনিষ্ঠ আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ অ্যাজেন্সি বলছে, খাকি পোশাক পরিহিত দুই বন্দুকধারী মোটরসাইকেলে এসে হামলা চালিয়েছে।

iran-attacked-1

দেশটির অপর আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ হামলার পরপরই কিছু ছবি প্রকাশ করে। এতে দেখা যায়, পোশাক পরিহিত রক্তাক্ত সেনা-সদস্যরা অনুষ্ঠানস্থল থেকে অতিথিদের বেরিয়ে যেতে সহায়তা করছেন।

ইরানে সৌদি আরব সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী প্যাট্রিয়টিক আরব ডেমোক্রেটিক ম্যুভমেন্টের সদস্যরা সামরিক এই কুচকাওয়াজে হামলার দায় স্বীকার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই গোষ্ঠী হামলার দায় নিয়ে বিবৃতি দিয়েছে বলে আইআরএনএ জানিয়েছে।

আহভাজের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কর্নেল নাকিব ফাতেমি বলেন, এই গোষ্ঠীটি অতীতে খুজেস্তান প্রদেশে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

তিনি বলেন, শনিবার সকালে সামরিক কুচকাওয়াজে ইউনিফর্ম পরিহিত চার বন্দুকধারী হামলা চালিয়েছে। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই হামলাকারী নিহত ও বাকি দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার