ইরানে বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক

news-image

আন্তর্জতিক ডেস্ক : ইরানের বন্দর আব্বাস শহরের শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।এখন পর্যন্ত ৮০০ জন আহতের খবর মিলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল শনিবার সকালে ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, কাছের অফিসগুলির জানালা ভেঙে যায়। ঘটনাস্থল থেকে অনেক ছবি এবং ভিডিও প্রকাশ পেয়েছে। দেখা যাচ্ছে মানুষ দৌড়াচ্ছে এবং অনেক মানুষ রাস্তায় আহত অবস্থায় পড়ে আছে।

বিবিসির যাচাইকৃত ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে যে, বিস্ফোরণের সাথে সাথে আগুনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছিলো।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, আগুন লাগার পর এবং ‘দাহ্য পদার্থ’ সংরক্ষণ ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণের ঘটনা ঘটে।

শহীদ রাজাই বন্দর ইরানের বৃহত্তম এবং সবচেয়ে উন্নত টার্মিনাল, যার মাধ্যমে দেশের বেশিরভাগ বাণিজ্যিক জাহাজ চলাচল করে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি