ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ গ্রেফতার!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে সাম্প্রতিক সময়ে বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গ্রেফতার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে বেশকিছু গণমাধ্যম। তবে ইরানের পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

টাইমস অব ইসরাইল এবং সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া আহমেদিনেজাদকে গ্রেফতারের খবর প্রকাশ করেছে। আল-কুদস আল-আরাবি নামের একটি পত্রিকার বরাত দিয়ে আল-আরাবিয়া জানায়, বুশেহর শহরে আহমেদিনেজাদের দেয়া এক বক্তব্যে বিক্ষোভে উসকানির অভিযোগে তাকে শিরাজ শহর থেকে গ্রেফতার করা হয়।

তেহরানে ‘নির্ভরযোগ্য সূত্রের’ বরাত দিয়ে আল-কুদস আল-আরাবি জানায়, আহমেদিনেজাদকে গৃহবন্দি করতে কর্তৃপক্ষ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অনুমোদনের অপেক্ষায় আছে।

এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং দেশের অতিমাত্রায় পররাষ্ট্রনীতিনির্ভর ভূমিকার প্রতিবাদে গত ১১ দিন ধরে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। এতে বেশ কয়েকজন নিহত এবং কয়েক হাজার গ্রেফতার হয়েছেন।

তবে গত চার দিন সরকারের সমর্থনে টানা বড় ধরনের সভা-সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হওয়ায় ওই বিক্ষোভ কমে এসেছে। বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রের মদদ এবং সৌদি আরবের আর্থিক প্রলোভনকে দায়ী করে আসছেন ইরানি নেতারা।

গত ডিসেম্বরে বুশেহর শহরে এক বক্তৃতায় আহমেদিনেজাদ বলেছেন, ‘ইরানে অব্যবস্থাপনা চলছে। বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি এবং তার সরকার বিশ্বাস করে, তারা ভূখণ্ড জয় করেছে আর জনগণ হলো বঞ্চিত সমাজ।’ তিনি বলেন, ‘কয়েকজন বর্তমান নেতা জনগণের সমস্যা এ উদ্বেগ থেকে বিচ্ছিন্ন। তারা সমাজের বাস্তবতা সম্পর্কে কিছুই জানেন না।’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির