ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বহাল রাখছেন ট্রাম্প

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি ইরানের ওপর পুনরায় অবরোধ আরোপ না করে আপাতত ২০১৫ সালের যুগান্তকারী চুক্তিটিই বহাল রাখবেন।

ট্রাম্প অনিচ্ছাসত্ত্বেও অবরোধ মওকুফ বিলে স্বাক্ষর করতে সম্মত হয়েছেন। ওয়াশিংটন আরো ১২০দিন এই চুক্তি বহাল রাখবে। তবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ‘এটাই শেষ।’

তিনি চান বর্তমান চুক্তির ত্রুটি বিচ্যুতির কারণে এই চার মাসে কংগ্রেস ও আমেরিকার প্রধান ইউরোপীয় বন্ধুরা তেহরানের সঙ্গে সমঝোতা ছাড়াই একটি নতুন চুক্তির খসড়া তৈরি করে।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘ঘোর বিরোধী হওয়া সত্ত্বেও আমি এখনো ইরানের সঙ্গে পরমাণু চুক্তিটি বহাল রেখেছি।’
তিনি আরো বলেন, ‘সামনে দুটি পথই খোলা রয়েছে। তা হলো- হয় চুক্তিটির শর্তগুলো বদলাতে হবে, নয় যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরে দাঁড়াতে হবে।’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির