ইমরান খানের বিরুদ্ধে মোট মামলা কত?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতাচ্যুতের পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের বিরুদ্ধে মোট কয়টি মামলা দায়ের হয়েছে তা প্রকাশ্যে এসেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে, ইমরান খানের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৮৮টি মামলা দায়ের হয়েছে।

এর মধ্যে পাঞ্জাবেই তার বিরুদ্ধে রয়েছে ৯৯টি মামলা। খাইবার পাখতুনখাওয়ায় রয়েছে দুইটি।

ইসলামাবাদ পুলিশের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় রাজধানীতে তার বিরুদ্ধে ৭৬টি মামলা রয়েছে।

এছাড়াও ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানিয়েছে, ইমরান খানের বিরুদ্ধে সাতটি মামলা এবং তদন্ত বর্তমানে প্রক্রিয়াধীন। তিনটি মামলা জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) এর তদন্তাধীন রয়েছে।

প্রতিবেদনে তোশাখানা মামলার চলমান আপিলও তুলে ধরা হয়েছে, যেখানে সাবেক এই প্রধানমন্ত্রী তার দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে লড়াই করছেন।

২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান ও তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হতে থাকে। এরপর বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে মামলা ক্রমেই বাড়তে থাকে। এর মধ্যে কয়েকটি মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে রয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি