ইন্দোনেশিয়া’তে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় নিহত ৮

news-image

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের কাছে সোমবার ৪০ জন যাত্রীবহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ৮ জন ব্যক্তি নিহত হয়েছে।

নিখোঁজ রয়েছে বেশ কিছু লোক। ইন্দোনেশিয়ার ‘ন্যাশনাল সার্চ এন্ড রেস্কিউ কমিটি’ এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

দূর্ঘটনার শিকার যাত্রীবাহী নৌকাটিতে বেশ কয়েকজন নারী ও শিশু ছিলো। উদ্ধারকারী দলের একজন মূখপাত্র গুস্তি আনোয়ার মুলিয়াদী জানান, ‘অনুগ্রাহ এক্সপ্রেস’ নামক যাত্রীবাহী নৌকাটি তানজাং সেলর নামক স্থান থেকে যাত্রা করে তারাকান নামক স্থানে যাচ্ছিলো।

কিন্তু বোর্নিও দ্বীপের কাছাকাছি অবস্থানকালে স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে নৌকাটি উল্টে যায়। তবে ঠিক কি কারণে নৌকাটি দূর্ঘটনার শিকার হয়েছিলো তা এখনও ঠিক নিশ্চিত করে জানা যায়নি।

উদ্ধারকারী দল নিখোঁজ যাত্রীদের খোঁজে এখনও তাদের উদ্ধারাভিযান অব্যাহত রেখেছে। বিবিসি

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির