ইতেবোর গোলে এগিয়ে নাইজেরিয়া

news-image

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে আজ দিনের দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয়েছে আইসল্যান্ড। ৪৯ মিনিটে ভিক্টর মোজেসের পাস থেকে গোল করে নাইজেরিয়াকে এগিয়ে দিলেন মোসা।
শুক্রবার (২২ জুন) ভোলগোগ্রাদে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত নয়টায়।

ম্যাচের শুরুতেই নাইজেরিয়ার গোলমুখে আক্রমণ আইসল্যান্ডের। ৩ মিনিটেই ফ্রি-কিক থেকে দারুণ এক শট নেন জিলফি সিগার্ডসন। কিন্তু একেবারে পোস্টের বাম কোপে লাফিয়ে উঠে সেই বলটি তালুবন্দী করে নেন নাইজেরিয়ার গোলরক্ষক ফ্রান্সিস উঝো। বেঁচে যায় নাইজেরিয়া।
৬ষ্ঠ মিনিটেই আলফ্রেড ফিনবোগাসনের ক্রস থেকে বল পেয়ে দুর্দান্ত শট নেন সিগার্ডসন। কিন্তু এই বলটিও ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন নাইজেরিয়া গোলরক্ষক।

৩৪ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন বিরকির জানারসন। বোদভার্সনের কাছ থেবে বল পেয়েছিলেন জানারসন। বক্সের বাম প্রান্ত থেকে ডান পায়ের দারুণ এক শট নিয়েছিলেনও তিনি। কিন্তু তার শটটি চলে যায় পোস্টের ওপর দিয়ে।

গ্রুপ ‘ডি’ এর দুটি দলের জন্য এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। আজ হারলেই আসর থেকে ছিটকে যাবে আফ্রিকার দেশ নাইজেরিয়া। তাছাড়া সমান ভাবে আইসল্যান্ড হারলেও বিশ্বকাপে তাদের জায়গা নড়বড়ে হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির