ইজতেমা ময়দানের বিধি-নিষেধ প্রত্যাহার

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা পুলিশের বিধি-নিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।

তিনি বলেন, ইজতেমা ময়দানে পূর্বের জারি করা বিধি-নিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরের অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হন। এ ঘটনায় ওই দিনই দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে বিধি-নিষেধ জারি করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি