ইউরোর বিপরীতে রুবলের মান ৭ বছরে সর্বোচ্চ, ডলারেও রেকর্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা মুদ্রাগুলোর বিপরীতে আরও শক্তিশালী হয়েছে রুশ মুদ্রা রুবল। মঙ্গলবার (২৪ মে) গত চার বছরের মধ্যে প্রথমবার মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান ৫৭’র নিচে নেমেছে। রেকর্ড গড়েছে ইউরোর বিপরীতেও।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ায় পূর্ণমাত্রায় অর্থনৈতিক সংকট সত্ত্বেও ডলারের বিপরীতে রুবলের মান বেড়েছে প্রায় ৩০ শতাংশ। এর মাধ্যমে বিশ্বের সেরা পারফরম্যান্স করা মুদ্রায় পরিণত হয়েছে সেটি।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ডলারের বিপরীতে রুবলের মান ছিল ৫৬ দশমিক ৩৬, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। এসময় ইউরোর বিপরীতে রুবলের মান ৩ শতাংশ বেড়ে ৫৮ দশমিক ২৪ হতে দেখা গেছে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

রাশিয়ার বৃহত্তম ঋণদাতা এসবারব্যাংক সিআইবি এক নোটে বলেছে, রুবলের শক্তিবৃদ্ধির পেছনে খনিজ উত্তোলন ট্যাক্স হিসেবে ৬০ হাজার কোটি রুবল পরিশোধের ডেডলাইন এগিয়ে আসা এবং রপ্তানি করা গ্যাসের দাম রুবলে পরিশোধ নীতির অবদান রয়েছে।

রুবলের মান বাড়ায় রাশিয়ার রপ্তানি আয়ে এর নেতিবাচক প্রভাব পড়ারও আশঙ্কা রয়েছে। মুদ্রা নিয়ন্ত্রণ নীতি কিছুটা শিথিল করলেও খুব শিগগির ডলারের বিপরীতে রুবলের মান ৫৫তে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন মস্কোভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান লকেইনভেস্টের বিনিয়োগ বিভাগের প্রধান দিমিত্রি পোলেভয়।

অবশ্য রাশিয়ার ব্যাংকগুলোতে রুবলের মান এখনো আগের মতোই রয়েছে। এসবার ব্যাংক থেকে ৫৮ দশমিক ২০ রুবলে এক ডলার এবং ৬০ দশমিক ৩৮ রুবলে এক ইউরো বিক্রি করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান