ইউটিউব চ্যানেল ফিরে পেলেন মিজানুর রহমান আজহারী

news-image

ইসলাম ডেস্ক : জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী হ্যাক হওয়া ইউটিউব চ্যানেল ফিরে পেয়েছেন। চলতি বছরের ৮ অক্টোবর তার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছিল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে আজহারী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, গত আট অক্টোবরে হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। রিকোভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্বীন প্রচারের কাজে চ্যানেলটির পথচলা মসৃণ হোক।’

গত ৮ অক্টোবর রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারীর টিম। যেখানে দেখা গিয়েছিল হ্যাকাররা নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। সেই লাইভের টাইটেল দেয়া হয় ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল বুল রান কনফার্মড! এক্সআরপি প্রাইস প্রিডেকশন’।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি