ইংলিশদের ইনিংস শেষ ১৬১ রানেই

news-image

স্পোর্টস ডেস্ক।। হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছে ইংলিশ দেওয়াল। হার্দিক পান্ডের আগুনে গোলায় বিধ্বস্ত ইংলিশ শিবির। প্রথম দুই ম্যাচ যেখানে হেসে-খেলে জয় তুলে নিয়েছে ইংলিশরা, তৃতীয় টেস্টে এসে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়েছে জো রুটরা।

ইটের দেওয়ালের মতো ইংলিশরা যেভাবে তাদের ব্যাটিং লাইন আপ তৈরি করেছিল, এবার তা হুড়মুড়িয়ে ভেঙ্গে দিল ভারতীয় বোলাররা। আর এতেই মাত্র ১৬১ রান তুলতেই ১০ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টিম ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন বাটলার।

বাটলার ছাড়া সবাই ছিলেন যাওয়া আসার মিছিলে। এ ছাড়া কুক ২৯, জেনিংস ২০, রুট ১৬ ও বেয়ারস্টো ১৫ রান তোলেন। ইংলিশ শিবিরের এমন পতনের নেপথ্যে কাজ করেছেন কিউট বয় হার্দিক পান্ডে। পান্ডে একাই নিয়েছেন ৫ উইকেট।

এর আগে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জো রুট। শুরুতে উইকেট বিলিয়ে দিলেও ভারতীয় দলপতি বিরাট কোহলি ও অজাঙ্কা রাহানের সৌজন্যে ৩২৯ রান তোলে টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংলিশরা ১৬৮ রান পিছিয়ে রয়েছে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার