আয়ু বাড়ে বাসার খাবার খেলে

news-image

অনলাইন ডেস্ক : বাসায় রান্না করা খাবারে পুষ্টিমান বজায় থাকে। ফলে মানুষ দীর্ঘজীবী হয়। সম্প্রতি নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।

অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ডিফেন্স মেডিক্যাল সেন্টার ও তাইওয়ানের ন্যাশনাল হেলথ রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা জরিপটি করেন।

তাইওয়ানের ৬৫ বছর বা ততোধিক বয়স্ক লোকদের রান্না-বান্নার অভ্যাস নিয়ে গবেষণাটি শুরু হয়। এর ১০ বছর পর তাদের স্বাস্থ্যের অবস্থা পরীক্ষা করেন গবেষকরা।
এতে দেখা যায়, যেসব লোক বাসায় রান্না করা খাবার খেয়েছেন তারা সুস্বাস্থ্যের অধিকারী। পাশাপাশি তাদের বেঁচে থাকার সংখ্যাটাও বেশি।

জরিপে অংশ নেয়াদের ৪৭ শতাংশ গৃহে রান্না করা খাবার গ্রহণে অভ্যস্ত। ৪৩ শতাংশ বাইরের খাবার খেয়ে থাকেন। গবেষণা শুরুর ১০ বছর পর দেখা যায় যারা বাইরের খাবার খেতে অভ্যস্ত নন, তাদের বেশিরভাগই তুলনামূলক সুস্বাস্থ্যের অধিকারী। অন্যরা অনেকেই বেঁচে নেই।

গবেষকদের নেতৃত্ব দেয়া মোনাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক ওয়াল্কভিস্ট বলেন, রান্না একধরনের শিল্প। যারা নিজে রান্না করে খায় তাদের পুষ্টিগুণ সম্পর্কে জ্ঞান থাকে।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী