আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৫ উইকেটের জয়, জাহানারা রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ৫ আইরিশকে বধ করে রেকর্ড গড়েছেন জাহানারা আলম।

বৃহস্পতিবার ডাবলিনে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

টাইগ্রেস পেসার জাহানারার দুর্দান্ত বেলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে স্বাগতিকরা। ক্লেয়ার শিলিংটনকে এলবিডব্লিউ করে ম্যাচের প্রথম ওভারেই প্রথম শিকার ধরেন তিনি। দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে মাঠছাড়া করেন সিসিলিয়া জয়েসকে।

দলের ১৭তম এবং নিজের তৃতীয় ওভারে তৃতীয় বলে কিম গার্থ ও শেষ বলে আইমিয়ার রিচার্ডসনের উইকেট শিকার করেন জাহানারা। দলের ১৯তম এবং তার শেষ ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশের সামনে মূলবাধা হয়ে থাকা ইসোবেল জয়েসকে ৪১ রানে বোল্ড করেন তিনি।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ডের মেয়েরা।

জবাবে খেলতে নেমে নিগার সুলতানারা দায়িত্বশীল ব্যাটিংয়ের ভর করে ৬ উইকেট হারিয়ে ১৩৫ তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা। বাংলাদেশ মেয়েদের পক্ষে সর্বোচ্চ রান করেন নিগার সুলতানা ৪৬।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এর আগে সর্বোচ্চ ৪ উইকেট ছিল সালমা খাতুনের। সেই রেকর্ড ভাঙলেন জাহানারা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির