আশুলিয়ায় বেশিরভাগ কারখানা চালু, বন্ধ ৫৫

news-image

উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা) : শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও ৫৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তবে অন্যান্য কারখানায় চলছে কার্যক্রম। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন কারখানা ঘুরে দেখা যায়, শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

শিল্প পুলিশ জানায়, খোলা কারখানাগুলোতে সকাল ৮ থেকে উৎপাদন শুরু করে। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধি ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। পরে শ্রমিকদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ৪৬টি কারখানা। আর ৯টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। ফলে এসব কারখানায় এখনো উৎপাদন বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, আজকে মোট ৪৬টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। আর নয়টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

তিনি বলেন, অন্যান্য সব কারখানায় স্বাভাবিক কাজ চলছে। যেসব কারখানা বন্ধ আছে সেগুলো চালু করতে উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। যাতে উৎপাদন চালু করা যায়। পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে যাতে কর্ম চাঞ্চল্য ফিরে আসে সেটার প্রচেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান