আরাকান আর্মির কবজায় টেকনাফের উদ্দেশে ছেড়ে আসা ৪ জাহাজ

news-image

উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ছেড়ে আসা ৪টি পণ্যবাহী জাহাজ দেশটির বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে তিনদিন ধরে আটকা রয়েছে। জাহাজগুলোতে আনুমানিক ৪০ কোটি টাকার পণ্য রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে দুটি ও এর পরদিন শুক্রবার আরও দুটিসহ মোট চারটি পণ্যবাহী জাহাজ টেকনাফ জেটিঘাটের ওপারে মিয়ানমার সীমান্তে থাকা আরাকান আর্মি আটক করে রেখে দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত পণ্যবাহী জাহাজগুলো আরাকান আর্মি ছেড়ে দেয়নি বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর।

তিনি বলেন, গত বৃহস্পতিবার দুটি ও শুক্রবার দুটিসহ মোট চারটি পণ্যবাহী জাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসার সময় আরাকান আর্মি টেকনাফ জেটিঘাটের ওপারের মিয়ানমার সীমান্তে আটকে দেয়। এরপর থেকে আজ শনিবার তিন দিন হচ্ছে, এখনো পণ্যবাহী জাহাজ চারটি আরাকান আর্মি ছেড়ে দেয়নি। জাহাজগুলো আরাকান আর্মি আটকের বিষয়ে আমাদের বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবগত করেছি। সেগুলো ফেরত আনার বিষয়ে তারা চেষ্টা করছেন বলে জানা গেছে।

তিনি আরও বলেন, আটক জাহাজে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক ৩০-৪০ কোটি টাকার পণ্য রয়েছে। এমন ঘটনায় বন্দরের আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ ব্যাপারে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী জাহাজ আরাকান আর্মি তিনদিন ধরে তাদের সীমান্তে আটকে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত আটকে রাখা পণ্যবাহী জাহাজগুলো তারা ছাড়েনি।

জাহাঙ্গীর আলম/এফএ/এমএস

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি