আমি ভাই অনলাইনে শো অফ করে আন্দোলন করিনি : টয়া

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া। শিক্ষার্থীদের আন্দোলনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু থেকেই সরব ছিলেন তিনি। নেমেছিলেন রাজ পথেও। শেখ হাসিনার দেশ থেকে পালায়নের পর দায়িত্বে আসে অন্তর্বর্তীকালীন সরকার। এরপরই বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে থাকে নতুন বাংলাদেশের। যেই স্বপ্ন দেখেছেন অভিনেত্রী টয়াও।

তবে টয়া মনে করছেন এখনো বাক স্বাধীনতা ফিরে পায়নি দেশের সাধারণ জনগণ। তা নিয়েই এবার আওয়াজ তুললেন এই অভিনেত্রী। নিজের ফেসবুক একাউন্টে এই নিয়ে একটি পোস্ট করেছেন তিনি।

নিজের পোস্টে টয়া জানান, বাক স্বাধীনতার জন্য লড়াই হলো, কিন্তু প্রয়োগ করা এখনো যাচ্ছে না। আমি ভাই অনলাইন-এ শো অফ করে আন্দোলন করিনি। রাস্তায় অনেক আগে থেকেই ছিলাম। আমি অতবড় কেউ না তাই অত বেশি কভারেজ পাইনি। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেছি এবং বলছি। টয়া আরও বলেন, একটা কথা ৫ আগস্ট তারিখের আগে বলেছি, এখনো বলছি। সমালোচনা করলেই সে ওই দলের লোক বা সেই দলের লোক, দালাল, চামচা এইসব বলা বন্ধ করতে হবে। ১৬ বছর বলি নাই এটা আমাদের বড় ভুল। আজকে থেকে এ ভুল শুধরাতে চাই। গঠনমূলক আলোচনা ও সমালোচনা শিখতে এবং করতে চাই।

টয়ার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তার এমন মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন

টয়া বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন। অপেক্ষায় আছেন বড় পর্দা ও ওটিটিতে কাজ করার। এরই মধ্যে তিনি বেশকিছু সিনেমার গল্পও পেয়েছেন। যা নিয়ে কথাও চলছে।

 

এ জাতীয় আরও খবর

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের বিরুদ্ধে ভোটারদের রায়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি