আমির কাঁদলেন ‘বজরঙ্গি ভাইজান’ দেখে

news-image

বিনোদন প্রতিবেদক : সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি যে-ই দেখেছেন সেই ছবিটির প্রশংসায় পঞ্চমুখ। এমনকি বলিউডের শীর্ষ তারকারাও আবেগআপ্লুত হয়েছেন ছবিটি দেখে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে আলিয়া ভাট পর্যন্ত সবাই ছবিটির প্রশংসা করছেন। এমনকি সমালোচকরাও সালমানের ভক্ত বনে গেছেন ছবিটি দেখে। তবে এই প্রথমবারের মত সালমানের কোন ছবি দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি বলিউডের মিষ্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান। ছবিটি দেখে বের হয়ে এসে সাংবাদিকদের সামনে কাঁদলেন তিনি। বিষয়টি অবাক করার মত হলেও সত্যি। কারণ আমির খান ভেতর থেকে যাই হোক না কেন, বাইরে কখনও নিজের আবেগ প্রকাশ করেন না। কিন্তু সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ দেখে কাঁদতে দেখা গেছে তাকে। শুধু কেঁদেছেন তাই নয়, সালমান, ছবির পরিচালক ও পুরো টিমের ব্যাপক প্রশংসা করেছেন তিনি। এ ছবিটি তার অভিনীত ‘পিকে’ এর ব্যবসা সফলতাকে ছাড়িয়ে যাবে বলেও মনে করেন তিনি। এ বিষয়ে আমির খান বলেন, এ ছবি দেখে নিজের চোখের জল কেউ ধরে রাখতে পারবে না। তাই আমাকেও কাঁদতে হলো। তবে আমি অনেক আনন্দিত ছবিটি দেখে। অনেক সময় পর এরকম একটি ভাল ছবি দেখতে পেলাম। সালমান, পরিচালক কবির খান থেকে শুরু করে এ ছবির সঙ্গে যারা জড়িত তাদের সাবইকে সাধুবাদ জানাই। আমার কাছে মনে হয়েছে সালমান খান নিজের সর্বোচ্চটা এখানে দিয়েছেন। এটা তার ক্যারিয়ারের সেরা ছবি। আমির চোখ মুছতে মুছতে আরও বলেন, সালমান এমনিতেই অনেক জনপ্রিয়। আমি মনে করি এ ছবিটির পর তার জনপ্রিয়তা ১০ গুণ বেড়ে যাবে। আর ছবিটি ব্যবসা সফলতার দিক দিয়ে ‘পিকে’ সহ সব ছবিকে ছাড়িয়ে যাবে বলেই আমার বিশ্বাস। সেটা হলে আমি অনেক খুশি হবো। আর কি বলবো। ছবিটি এক কথায় লা-জবাব।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার