‘আমাকে বলা হয়েছে, খালেদা জামিন পাবেন না’

news-image

বিএনপি একটি বিধ্বস্ত দল। আগামী নির্বাচনের আগে খালেদা জিয়ার জামিনের সম্ভাবনা নেই। আর আওয়ামী লীগের সংকট থাকলেও তা আমলে নেন না শেখ হাসিনা।

লবিস্ট নিয়োগ আর জাতিসংঘে দৌড়ঝাঁপ নিয়ে বিএনপি যখন আলোচনায় তখন বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ও পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম।

সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে একাত্তর টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

উইলিয়াম বি মাইলাম বলেন, ‘বিএনপির দশা খারাপ। দলটির প্রধান জেলে। তিনি নির্বাচনের আগে জামিন পাবেন না। অন্য নেতাদের নামেও মামলা আছে। কেউ কেউ জেলে, কেউ পলাতক। বিধ্বস্ত একটা দল। গত নির্বাচনের আগের অবস্থার সাথে খুব বদল কিছু দেখতে পাচ্ছি না।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছে যে, জামিন পাবে না, কে বলেছে বলা যাবে না। আমি বলতে পারি, আমার মনে নেই।’

তিনি বলেন, ‘আগের বার আমি বলেছিলাম বিএনপি মৃত প্রায়। বুঝেছিলাম, আহত। এখন আরও বিধ্বস্ত, শেষ হওয়ার পথে কিন্তু মরে গেছে, তা বলতে চাই না। আর তিন বছরের আগের চেয়ে আওয়ামী লীগে বিভক্তি বেড়েছে। দলের ভেতর ক্ষমতার জন্য দ্বন্দ্ব প্রকট। নিশ্চিত করে বলতে পারব বা না কে কি চায়, কোথায় ভাঙন। কারণ, বাংলাদেশের রাজনীতিতে এগুলো স্বাভাবিক বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমি তো প্রায়ই আওয়ামী লীগের বিভক্তির আলাপ শুনি, গুজব মনে হয় না। তবে এগুলো শেখ হাসিনাকে প্রভাবিত করে না।’

সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার