আফ্রিদিকে ছাড়িয়ে শোয়েব মালিকের ইতিহাস

news-image

স্পোর্টস ডেস্ক।। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন তারই সতীর্থ শোয়েব মালিক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলার দিক থেকে এতদিন সবার উপরে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বুমবুম খ্যাত এই ক্রিকেটার টি-টোয়েন্টির ফর্মেট আবিষ্কারের পর থেকে ৯৯টি ম্যাচ খেলে নিজের ক্যারিয়ারের ইতি টানেন। পাকিস্তানের এই অলরাউন্ডারকে ছাড়িয়ে ইতিমধ্যে ১০২টি ম্যাচ খেলে ফেলেছেন শোয়েব মালিক।

গত সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি খেলার মধ্য দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে ম্যাচ খেলায় সেঞ্চুরি পূর্ণ করেন মালিক। আর সেই ম্যাচের মধ্য দিয়ে আফ্রিদিকে ছাড়িয়ে যান তিনি। এরপর গত মঙ্গলবার এবং বুধবার আরও দুইটি ম্যাচ খেলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার দিক থেকে শোয়েব মালিক এবং শহীদ আফ্রিদির পরেই অবস্থান ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি খেলেছেন ৯২টি ম্যাচ।

১৯৯৬ সালে কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শহীদ আফ্রিদির। জতীয় দলের হয়ে সবশেষ ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালিতে খেলেছিলেন তিনি। আর সেই ম্যাচ খেলার মধ্য দিয়ে নিজের ২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন আফ্রিদি।

ক্রিকেটের তিন ফর্মেটে বিশ্বসেরা এই অলরাউন্ডার টেস্ট (২৭), ওয়ানডে (৩৯৮) ও টি-টোয়েন্টি (৯৯) মিলিয়ে ৫২৪ ম্যাচে ১১ হাজার ১৯৬ রান করার পাশাপাশি বল হাতে ৫৪১টি উইকেট শিকার করেন।

১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শারজায় একদিনের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শোয়েব মালিকের। এরপর জাতীয় দলের হয়ে ২৬১টি ওয়ানডে, ৩৫টি টেস্ট, এবং ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৫ সাল থেকে টেস্টের সাদা পোশাকে মাঠে না নামলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি রীতিমতো খেলে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।

পাকিস্তানের সাবেক এ্ই অধিনায়ক ক্রিকেটের তিন ফর্মেটে ৩৯৮ ম্যাচ খেলে ব্যাট হাতে ১০ হাজার ৯৫১ রান করার পাশাপাশি বল হাতে ২১৪টি উইকেট শিকার করেন।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার