আফগানিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব!

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছেপূরণ হয়নি সাকিব আল হাসানের। নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে চেয়েও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে হয়েছে তাকে। এর ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর শুধু ওয়ানডেতেই দেশের জার্সিতে মাঠে দেখা যেতে পারে তাকে। তবে এবার সেটা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ভারতীয় ক্রিকেটবিষয়ক প্ল্যাটফর্ম ক্রিকবাজ জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও সাকিবের খেলা আপাতত অনিশ্চিত। সাকিব নিজেই তাদের এ ব্যাপারে পরিষ্কার ধারণা দিতে পারেননি।

আফগানিস্তান সিরিজে খেলার প্রশ্নে সাকিব ক্রিকবাজকে বলেছেন, ‘আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিৎ।’ তবে বোর্ড চাইলে খেলতে প্রস্তুত আছেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য এখনো এই বিষয়ে কিছু নিশ্চিত করেনি। তবে আফগানিস্তান সিরিজ শুরু হতে বেশিদিন বাকি নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শেষ হতে না হতেই শুরু হবে আফগান সিরিজের ব্যস্ততা। আগামী ৬ নভেম্বর থেকে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর কথা।

প্রসঙ্গত, আওয়ামী লীগের মনোনয়নে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। ছাত্র আন্দোলনে তার নীরবতা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। এদিকে সরকার পতনের পর সাকিবের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলাও দায়ের হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের বিরুদ্ধে ভোটারদের রায়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা