আফগানিস্তানে শিলাসহ ভারী বৃষ্টি, নিহত ২৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শিলাসহ ভারী বৃষ্টির কারণে আফগানিস্তানের দুটি প্রদেশে ২৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পশ্চিম ফারাহ প্রদেশে শিলাবৃষ্টির কারণে ২১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সেখানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাইল সায়ার।

তিনি বলেন, নিহতরা দুইটি পরিবারের সদস্য। তারা সেখানে পিকনিক করতে গিয়েছিলেন।

অন্যদিকে দক্ষিণ কান্দাহারে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে সেখানের বিভিন্ন স্থানে আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, চার জন নারী কাপড় ধোয়ায় ব্যস্ত থাকা অবস্থায় বন্যার পানিতে ভেসে গেছেন। তাছাড়া একটি বাড়ির ছাদ ধসে আরও চারজন মারা গেছেন।

বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে আফগানিস্তান অন্যতম। দেশটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

২০২৩ সালে জাতিসংঘের উন্নয়ন সংস্থার আফগানিস্তান প্রতিনিধি স্টিফেন রড্রিকেস বলেছিলেন, যে খরা, বন্যা, ভাঙন ও কৃষি উৎপাদনশীলতা হ্রাসই দেশটির প্রধান হুমকি।

গত বছরের মে মাসে আকস্মিক বন্যায় আফগানিস্তানে শত শত মানুষ নিহত হন। ডুবে যায় অধিকাংশ কৃষি জমি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি