আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে পাঁচ ঘণ্টা রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা ৭টার দিকে তারা আজকের মতো অবরোধ কর্মসূচি শেষ করেছেন। শিক্ষার্থীরা সড়ক ছাড়ার পর সায়েন্সল্যাবের সড়কে আবারও যানচলাচল শুরু হয়েছে।

রোববার সন্ধ্যায় শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় ছেড়ে চলে যান। এ সময় তারা একটি মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ের দিকে চলে যান।

আন্দোলন আজকের মতো সমাপ্তি ঘোষণার আগে শিক্ষার্থীরা জানান, আজকের মতো সায়েন্সল্যাব মোড়ে কর্মসূচি শেষ। আজকের মতো কর্মসূচি শেষ হলেও কোটা প্রথা বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আগামীকাল থেকে আবারও তাদের আন্দোলন কর্মসূচি চলবে।

এর আগে দুপুর ২টার দিকে নীলক্ষেত থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেন তারা। এর ফলে মুহূর্তেই গুরুত্বপূর্ণ এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত কোটা বাতিল ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। ছাত্র সমাজের দাবির পরিপ্রেক্ষিতে একটি বিশেষ শ্রেণিকে যে সুবিধা দেওয়া হচ্ছে তা বাতিল করতে হবে। অন্যথায় সারা দেশে ছড়িয়ে পড়া এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান