আন্দোলনে নারীদের ওপর হামলাকারীদের সন্ধান চাইলেন সমন্বয়ক হাসনাত

news-image

অনলাইন ডেস্ক : জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে নতুন বার্তা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি নতুন পোস্ট করেন তিনি।

ওই পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘শুক্র-শনি দুই দিন নারীদের ওপর হামলাকারীদের সন্ধান দিন।’

পোস্টটির কমেন্টে গিয়ে তিনি আরও লেখেন, ‘জুলাই বিপ্লবে নারীদের ওপর হামলার বিভিন্ন ঘটনা বা ছবি শেয়ার করুন আজকে। এই হ্যাশট্যাগ ও জনসংযোগ কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে নারীদের ওপর হওয়া জুলুমের প্রতিবাদ গড়ে তুলতে সহায়তা করুন।’

জানা যায় যে, গত ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনের বিক্ষোভ সমাবেশে হামলা করেছিল ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে ছাত্রলীগের হামলায় অন্তত ৫০ জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন। আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজন। এ সময় নারী-পুরুষ নির্বিশেষে হামলা চালায় ছাত্রলীগ। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নয়, দেশজুড়েই এ হামলা চালানো হয়।

এছাড়াও কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনরত রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। গত ১৫ জুলাই দুপুরে ইডেন কলেজের বকুলতলায় ওই ঘটনা ঘটে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান