আজ সুইজারল্যান্ডের প্রতিপক্ষ সার্বিয়া

news-image

স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে কোস্টারিকার কাছে ১-০ গোলে হেরেছে সার্বিয়া। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (২২ জুন) সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

এবারের আসরের শুরুটা ভালো হয়নি তাদের। সার্বিয়া বিশ্বকাপ আসরে অংশ নিলেও আগের মতো আর পরাশক্তি নেই দলটির।

সার্বিয়ার অভিজ্ঞ তারকারা অবসর নেওয়ায় কার্যত একঝাঁক তরুণ ও প্রতিভাবান ফুটবলারকে নিয়ে দল সাজিয়েছেন কোচ মিলাদেন ক্রাস্টাজিচ। তবে, মধ্যমাঠে নেমানিয়া মাতিচ ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগে অন্যতম ভরসা। আরও আছেন ব্রানিস্লাভ ইভানোভিক, আলেকজান্ডার কোলারভরা, চোখ থাকবে লাজিওর মিডফিল্ডার মিলিনকোভিচের ওপর। এই মৌসুমে দারুণ ফর্মে ছিলেন তিনি।

বিশ্বকাপে সার্বিয়া ১১ বার অংশ নিয়ে দুইবার খেলেছে শেষ চারে। দেশটি প্রথম বিশ্বকাপে (১৯৩০ সালে) অংশ নিয়েছিল। তবে, গতবার ব্রাজিল বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। সার্বিয়ার সেরা সাফল্য চতুর্থ স্থান (১৯৩০, ১৯৬২ সাল)।

অন্যদিকে, সুইজারল্যান্ড ছেড়ে কথা বলবে না। আগের ম্যাচে ১-১ গোলে ড্র করে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দিয়েছিল তারা। ফুটবলের বড় আসরে নিয়মিত মুখ সুইসরা। গত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার কাছে অন্তিম সময়ে হেরে বিদায় নিতে হয়েছিল। সেবার নিজেদের সামর্থ্য জানান দিয়েছিল ভালোমতোই।

এবারও সেই রক্ষণই তাদের মূল ভরসা। আক্রমণে গ্রানিত শাকার সঙ্গে বড় অস্ত্র সেই পুরনো জের্দান শাকিরি। জাতীয় দলের হয়ে বরাবরই উজ্জ্বল, এই দলের সর্বোচ্চ গোলদাতাও তিনি। আর তা থেকেই সুইসদের স্ট্রাইকার দৈন্য বোঝা যায়। তবে, সাফিরোভিচ, এমব্রিলোরা থাকলেও ভালো একজন স্ট্রাইকারের জন্য তাদের হাপিত্যেশ অনেক দিনের।

বিশ্বকাপে সুইজারল্যান্ড খেলেছে ১০ বার। বিশ্বমঞ্চে দেশটি প্রথম অংশ নেয় দ্বিতীয় বিশ্বকাপে ১৯৩৪ সালে। সুইসদের সেরা সাফল্য, কোয়ার্টার ফাইনাল ১৯৩৪, ১৯৩৮, ১৯৫৪ সালে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির