আজ সকালে ঢাকায় পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা

news-image

ক্রীড়া প্রতিবেদক : ভারত সফরে ভরাডুবির রেশ না মিটতেই চলে আসছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ। আগামী ২১ অক্টোবর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শুরু। বাংলাদেশের সাথে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বুধবার সকাল ৮টায় রাজধানী ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

অথচ এখনো স্বাগতিক দল ঘোষণা হয়নি। যতদুর জানা গেছে, বুধবার নাগাদ দল চূড়ান্ত হবে। ভারতের সাথে ২ ম্যাচের টেস্ট সিরিজে নাকাল হয়েছে শান্তর দল। ওপেনাররা এবং ব্যাটারদের বড় অংশ যথারীতি ব্যর্থতার ঘানি টেনেছেন। পেস বোলাররা মোটামুটি উৎরে গেলেও স্পিনাররা তেমন কিছু করতে পারেননি।

এখন দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট সিরিজে দলে কোন পরিবর্তন আসবে কি না? ক্রিকেট অনুরাগিদের মনে সে কৌতুহলি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাকিস্তান ও ভারতের সাথে খেলা টেস্ট স্কোয়াডের বাইরে কারো দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম টেস্ট দলে জায়গা পাওয়ার সম্ভাবনা খুব কম। বরং ভারত সফর থেকে দেশের মাটিতে প্রোটিয়াদের সাথে টেস্ট দল ছোট হয়ে আসার সম্ভাবনা খুব বেশি। টিম ম্যানেজমেন্ট সূত্র নিশ্চিত হয়েছে প্রথম টেস্টের দল হবে সর্বোচ্চ ১৫ জনের। ১৪ জনের স্কোয়াডও হতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্কোয়াড ছোট রাখার কারণ এক ও অভিন্ন। আগামী ১৯ অক্টোবর শুরু জাতীয় লিগ। দেশের ফার্ষ্ট ক্লাস ক্রিকেটের এক নম্বর আসরে জাতীয় দলেরসহ সব প্রতিষ্ঠিত ক্রিকেটারের অংশগ্রহণ বাড়াতে ও নিশ্চিত করতেই টেস্ট দল ছোট করার চিন্তা ভাবনা চলছে।

টেস্ট দলে অন্তর্ভুক্ত হলেও যাদের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম, তাদের ড্রেসিং রুম ও ডাগআউটে বসিয়ে না রেখে জাতীয় লীগ খেলার সুযোগ করে দিতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াডকে ১৪ জনে নামিয়ে আনার চিন্তা ভাবনা চলছে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি