আজ পারবে তো মেসি?

news-image

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে আজ বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর বিশ্বকাপে টিকে থাকার শেষ সুযোগের এই ম্যাচে পুরো বিশ্বের সাথে জাতীয় দলের সতীর্থরাও মেসির জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে।

গ্রুপ-ডি’র দুই রাউন্ড শেষে গত বারের রানার্স-আপ দলটি বিদায়ের একেবারে শেষ ক্ষণে দাঁড়িয়ে আছে। রাশিয়া বিশ্বকাপে অভিষিক্ত নবাগত আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র ও তারকা সমৃদ্ধ ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে আর্জেন্টিনার সামনে এখন পরাজয়ের শঙ্কা।

টুর্নামেন্টের আগেই মেসিকে নিয়ে একটি আলোচনায় সড়ব ছিল পুরো ফুটবল বিশ্ব। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ কি মেসির জন্য সৌভাগ্যের বার্তা বয়ে আনবে কিনা। ফুটবলীয় ক্যারিয়ারে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের জন্য ২০১৬ ইউরো শিরোপা উপহার দিয়েছেন। কিন্তু মেসি আধুনিক যুগের অন্যতম সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও জাতীয় দলের হয়ে বড় কোনো সাফল্য এখনো হাতে পাননি।

টিকে থাকার লড়াইয়ে সেন্ট পিটার্সবার্গে নাইজেরিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই। একইসাথে ইতোমধ্যেই নক আউট পর্ব নিশ্চিত করা ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসল্যান্ড যেন কোনো সাফল্য না পায় সেদিকেও তাকিয়ে থাকতে হবে আলবে সেলেস্তাদের।

বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে বিধ্বস্ত হবার ম্যাচটি যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না আর্জেন্টাইন সমর্থকরা। ১৯৮৬ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ও কিংবদন্তী তারকা দিয়েগো ম্যারাডোনা দলের প্রধান কোচ জর্জ সাম্পাওলি ও তার কৌশল নিয়ে প্রচন্ড সমালোচনা করেছেন।
এমনকি সারা বিশ্ব জুড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমন গুঞ্জনও শোনা গেছে কোচের বিপক্ষে খোদ আর্জেন্টাইন খেলোয়াড়রাই বিদ্রোহ ঘোষণা করেছেন। যদিও আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের সভাপতি ক্লডিও টাপিয়া পুরো বিষয়টিকে ভ্রান্ত ধারণা বলে উড়িয়ে দিয়েছেন।

টুর্নামেন্টের হট ফেবারিট আর্জেন্টিনা যেখানে বাঁচা-মরার লড়াইয়ের মুখোমুখি সেখানে প্রতিপক্ষ নাইজেরিয়ান পরের রাউন্ডে যেতে হলে ড্র করলেই চলবে। তবে সেক্ষেত্রে আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়াকে হারিয়ে দেয় তবে সমীকরণ সম্পূর্ণ পাল্টে যাবে। তবে সবকিছুর পরেও নাইজেরিয়াও ভালভাবেই জানে মেসি জ্বলে উঠলে সেটা তাদের জন্য সমস্যাই বয়ে আনবে। যদিও দলের প্রস্তুতিতে মেসিকে আটকানোর সব ধরনের পরিকল্পনা করা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন দলের ডিফেন্ডার উইলিয়াম ট্রুস্ট-একং।

দুই দলের এ পর্যন্ত খেলা আটটি ম্যাচেই চারটি হয়েছে বিশ্বকাপে যার মধ্যে সবকটিতেই জয়ী হয়েছে শক্তিশালী আর্জেন্টিনা। ১৯৯৮ সালের পরে প্রথমবারের মত পরপর দু’টি বিশ্বকাপের ম্যাচে জয়ের অপেক্ষায় রয়েছে নাইজেরিয়া।

তাই তো আজ কোটি ভক্তের মনে একটাই প্রশ্ন, আজ পারবে তো মেসি? পারবে তো আর্জেন্টিনা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির