আখাউড়ায়  সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

news-image
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটর সাইকেলের ধাক্কায় সাজু মিয়া-(৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু মিয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মরহুম তারা মিয়ার ছেলে। তিনি তার পরিবার পরিজন নিয়ে রুটি গ্রামের শ্বশুর বাড়িতে বসবাস করতেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, সাজু মিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি মোটর সাইকেল ধাক্কা দিলে আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ