আইন উপদেষ্টার বাসভবনে ড্রোন, পাঠানো হলো ফরেনসিক ল্যাবে

news-image

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ‘ড্রোন’ পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে।

গত শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে আইন উপদেষ্টার সরকারি বাসভবনের মূল ভবনের পশ্চিম দিকে ১৫০ গজ সামনে বাগানে আম গাছের কাছে ঘাসের ওপর ড্রোনটি পড়ে থাকতে পাওয়া যায়।

জানা গেছে, মালী সালমা হক বাগান ঝাড়ু দেওয়ার সময় ড্রোনটি দেখতে পান। তিনি সেটি আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দেন। সংবাদ পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ডিজিটাল ফরেনসিক টিম, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, সিটিটিসি, ডিএমপির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।

সূত্র আরও জানায়, ড্রোনটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে লেখা ‘মেইড ইন চায়না’। এর টেকঅফ ওজন ২৪৯ গ্রাম। ড্রোনটিতে ফুটেজ সংগ্রহ করার মতো কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তাজনিত কারণে ড্রোনের ব্যাটারি খোলা ছিল। এদিকে, বাসভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় একটি ক্যামেরাতে ড্রোনটি আগের দিন শুক্রবার বিকেল ৫টা ২৯ মিনিটের সময় অবতরণ করতে দেখা যায়। অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজে ড্রোনটি পরিলক্ষিত হয়নি। বর্তমানে ড্রোনটি সিটিটিসি’র সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফরেনসিক টিম ল্যাবে রয়েছে।

কোথা থেকে কীভাবে এই ড্রোনটি এলো এবং কারা পাঠিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। ঘটনার পর আইন উপদেষ্টার বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী ড্রোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি (ড্রোন) এখন যাচাই-বাছাই করা হচ্ছে। ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি